মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র আরও বলে, আগত বিশেষজ্ঞ দলের বেশিরভাগ সদস্য চীনা নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আজ সকালে ডা. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শেয়ার করুন