মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের


ফখরুল বলেন, আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন।”

তিনি আরও বলেন, আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহতালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।”

গত রোববার থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় বিএনপির পক্ষ থেকে তার অবস্থা সংকটময় বলে জানানো হয়। বৃহস্পতিবার থেকে তাকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে রয়েছেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহপকিনস ইউনিভার্সিটির চিকিৎসক, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও।

লন্ডন থেকে তারেক রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দেশি–বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ও করছেন।

শেয়ার করুন