শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আবারও আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার মালিকানাধীন ওই ঝুট গুদামে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোরবেলা হঠাৎ গুদামের ভেতর আগুন দেখা দেয়। এলাকাবাসী প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি জানা সম্ভব হবে।

তিনি আরও জানান, এ ঘটনার ফলে কেউ আহত বা নিহত হয়নি।

শেয়ার করুন