বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরিজ বাঁচাতে বাংলাদেশকে তাড়া করতে হবে ১৭১ রান

বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ হারার শঙ্কায় পড়েছে। সিরিজ বাঁচাতে হলে তাদের ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে হবে। প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড দল ১৭০ রান সংগ্রহ করেছে।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড দল শুরুতেই তাণ্ডব চালায়। পাওয়ার প্লের ৬ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ৭৫ রান করে।

এরপর বাংলাদেশের বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ড দল ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে ইনিংস শেষ করে। দলের হয়ে লরকান টাকার ৩২ বল খেলে চারটি চার হাঁকিয়ে সর্বোচ্চ ৪১ রান আসে।

ওপেনার টিম ট্যাক্টর ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৮ রান সংগ্রহ করেন। আর ওপেনার পল স্টার্লিং ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৯ রান করেন।

বাংলাদেশের বোলিংয়ে শেখ মেহেদি হাসান ৪ ওভারে ২৫ রান খরচে ৩ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন