শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, “ছেলেটা পড়ে যেতেই ট্রাক উঠে যায় তার ওপর। সবকিছু এত দ্রুত ঘটে যে কাউকে কিছু বুঝে ওঠতে পারেনি।

নিহতপর স্বজনরা বলেন, সিফাত দুপুরে বন্ধুদের সঙ্গে বাজারে ঘুরে বাড়ি ফিরছিল। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি থানায় আনা হলেও চালক পলাতক আছেন ।

শেয়ার করুন