শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পানছড়ির প্রত্যন্ত গ্রামে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা

একরামুল হক, পানছড়ি প্রতিনিধি :
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যান্তাঞ্চলের গ্রাম সমুহে লোগাং বিজিবি জোন কর্তৃক বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৯ নভেম্বর ২০২৫ শনিবার পুজগাং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে দেবমিত্র পাড়া, উদয় শংকর পাড়া, ব্রজ মোহন পাড়া, সুমতিপাড়া, রত্নময় পাড়া, দেবেন্দ্র পাড়া, বৈশাখ কুমার পাড়া,খর্গপাড়া,হলধর পাড়া, তাপিতা পাড়া গ্রাম সমুহের সাধারণ মানুষ ৩ বিজিবি-র বিনামুল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা গ্রহন  করেন।
দিনব্যাপি ৩ বিজিবি লোগাং জোনের মেডিকেল অফিসার  ক্যাপ্টেন মোঃ নাইমুল মুশফিক ও তাঁর দল চিকিৎসা  সেবা প্রদান করেন।
এসময় লোগাং জোন (৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা) চিকিৎসা  ক্যাম্পেইন পরিদর্শন  করেন।
স্থানীয়রা বিজিবি-র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেয়ার করুন