শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চলছে উৎসবমুখর পরিবেশে জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন

আব্দুস শহীদ শাকির ( জকিগঞ্জ প্রতিনিধি ):
‎দীর্ঘ প্রায় এক যুগ পর সিলেটের জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পুরো বাজার এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনী উত্তাপ। ব্যবসায়ীদের মাঝে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
‎​এবারের নির্বাচনে বাজার পরিচালনা কমিটির মোট ৭টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আধুনিকায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষও এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী।
‎সিনিয়র সহ-সভাপতি পদে ৪ জন-‎ শামিম আহমদ, সালেহ আহমদ,‎আব্দুস সালাম,‎মকদ্দছ আলী (মকু মিঞা)।
‎সহ-সভাপতি পদে ৪ জন -‎  মোঃ মঈন উদ্দিন, মুনিরুল ইসলাম রাজু (রাজন), মোঃ মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম।
‎সাধারণ সম্পাদক পদে ৫ জন -এনামুল হক (মুন্না), মোঃ বেলাল আহমদ,মোঃ আতিকুর রহমান, বদরুজ্জামান সাহেদ,মোঃ আব্দুল হান্নান।
‎সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন-মোঃ আলতাব হোসেন, আব্দুল গফুর,সুমন আহমদ, মোঃ সাইফুল আলম।
‎সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন- মোঃ নূরুল হুদা, আল আমিন,রেজাউল ইসলাম রাজু।
‎কোষাধ্যক্ষ পদে ৪ জন- হাবিবুর রহমান,মুনিম আহমদ, মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল,মোঃ মুছলিম উদ্দিন।
‎কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন- মোঃ সাবুল আহমদ, ফয়ছল আহমদ, মোঃ আব্দুল হালিম,
আব্দুল মালিক, দেলওয়ার হোসেন দুলু, মোঃ বাবুল আহমদ, জাহেদ আহমদ ফয়ছল, আব্দুল মানিক মানই,জাহেদ আহমদ।
‎দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় এই কমিটিকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রধানত বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও বাজারের আধুনিকায়ন—এই বিষয়গুলোকেই তাঁদের প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন।
‎​বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের মাধ্যমে বাজারের সার্বিক উন্নয়নে গতি আসবে বলে তাঁরা মনে করছেন।
‎​নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
শেয়ার করুন