দেশের বাজারে আজ শুক্রবার (২৮ নভেম্বর) স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণের ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতনি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।
সংগঠনটি আরও জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ হয়েছিল ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতনি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা। নতুন দাম কার্যকর হয় ২০ নভেম্বর থেকে।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।





