শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর ( জেলা প্রতিনিধি ):

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ নভেম্বর) যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর এলাকার সীমান্তবর্তী একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের এক সদস্য জানান, তিনি ফোর্স নিয়ে সীমান্তের রঘুনাথপুর মাঠে অভিযান চালিয়ে তিন শিশুসহ ১৫ জনকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১৯৭৪ সালের ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন