বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় আবার ভূমিকম্প

ইন্দোনেশিয়া আবারও ভূমিকম্পে দুলে উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর দক্ষিণে প্রায় ২৯ কিলোমিটার দূরে, আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকুর হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সে সময়ও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থান করায় ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এখানে একাধিক টেকটোনিক প্লেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে।

শেয়ার করুন