মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে স্বর্ণের দাম বৃদ্ধি

টানা তিন দফা কমার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার (২৫ নভেম্বর) বেড়েছিল। একদিনের ব্যবধানে বুধবার (২৬ নভেম্বর) আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ১৬০ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। এই দাম ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। ফেডারেল রিজার্ভ (ফেড) কর্মকর্তাদের নরম সুরের বক্তব্য এবং দুর্বল অর্থনৈতিক তথ্য এই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অন্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম স্থিতিশীল রয়েছে।

শেয়ার করুন