শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগায়ে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হামলায় আহত – ১

সোনারগাঁও উপজেলার কাঁচপুর মধ্যপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আয়মান (১৯) নামের এক যুবকের পরিবার গুরুতর হামলার শিকার হয়েছে।

২৪ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৮:৩০ টার দিকে আয়মানের বাবা আবিদ হোসেন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, এ সময় পূর্বের ঝগড়াকে কেন্দ্র করে পাঁচজন যুবক ওতপেতে অবস্থান নিয়ে আবিদ হোসেনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর শুরু করে। আয়মান ও তার মা মালা বেগম এগিয়ে আসলে, তাদেরকেও পাঁঠালি মারধরের শিকার হতে হয়।

হামলার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা তাঁদের ছেড়ে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে গালি-গালাজ করতে করতে পালিয়ে যায়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

হামলার সময় আয়মানের মায়ের কাছে থাকা একটি আঠানি স্বর্ণের চেইন যার মূল্য প্রায় এক লক্ষ টাকা এবং আয়মানের বাবার কাছ থেকে ১৪ হাজার টাকা নগদ ছিনিয়ে নেয় আসামিরা।

আয়মানের বাবা আবিদ হোসেন সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন: জুনায়েদ (১৮, পিতা আবুল হোসেন), অনিক (৩০, পিতা মোস্তফা), মোনায়েম (২৮, পিতা আবুল হোসেন), এনাম (২৫, পিতা নূর হোসেন) এবং মেহেদী হাসান (৩০, পিতা নুর হোসেন)।

পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন