বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে। সমন্বিত ওই মূল্যে বুধবার (২৬ নভেম্বর) এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াবে:
-
২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা
-
২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারের পার্থক্য হতে পারে।
এর আগে ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১২ টাকা বেড়ে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা ছিল, যা ২০ নভেম্বর থেকে কার্যকর হয়।
স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এক ভরি রুপা বিক্রি হচ্ছে:
-
২২ ক্যারেট: ৪ হাজার ২৪৬ টাকা
-
২১ ক্যারেট: ৪ হাজার ৪৭ টাকা
-
১৮ ক্যারেট: ৩ হাজার ৪৭৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ২ হাজার ৬০১ টাকা





