বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

ভারতে ১৯৯২ সালে ধ্বংস করা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনার ৩৩ বছর পূর্ণ হবে আগামী ৬ ডিসেম্বর। ওইদিন পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।

তিনি জানান, ৬ ডিসেম্বর নতুন মসজিদের ভিত্তি স্থাপন করা হবে এবং মসজিদ নির্মাণে আনুমানিক তিন বছর সময় লাগবে।

হুমায়ুন কবির আরও বলেন, ভিত্তি স্থাপনের দিনে অনেক মানুষ উপস্থিত থাকবেন। মঞ্চে প্রায় ৪০০ জন পরিচিত মুখ থাকবেন এবং দেশের বড় বড় নেতা উপস্থিত থাকবেন। এছাড়া সকলকে আমন্ত্রণ জানানো হবে।

হুমায়ুন কবিরের এই ঘোষণা প্রকাশের পরই বিজেপি পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হুমায়ুন কবিরের মতো ব্যক্তিদের পেছনে মমতা ব্যানার্জীর মতো নেতাদের হাত রয়েছে। তারা অন্য ধর্মের মানুষদের ভয় দেখানোর চেষ্টা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ বিরাজ করছে এবং সেই শান্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন