শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণের মধ্যে আগুনের ঘটনা

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। বিষয়টি সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান নিশ্চিত করেছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে। এসময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে শোনা গেছে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের বাইরে রাস্তার পাশে সীমানা প্রাচীরের ওপর থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে। ঘটনা আনুমানিক রাত ২টার দিকে ঘটেছে। তবে এখনো স্পষ্ট নয় কে বা কারা এই কাজটি করেছে। ব্যাংকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।”

শেয়ার করুন