বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রামপুরা হত্যাকাণ্ড: চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

রামপুরার জুলাই–আগস্টের ঘটনা, যেখানে ২৮ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে, তা নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল এবং সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি শফিউল আলম মাহমুদ নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ধার্য করেছেন।

এর আগে সোমবার সকালে কর্নেল রেদোয়ানুল ও মেজর রাফাত বিন আলমকে আদালতে হাজির করা হয়। বাকি দুই আসামি পলাতক থাকায় তাদের পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে।

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ জুলাই মাসে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বরের জন্য নির্ধারণ করেছে।

এছাড়া চানখারপুল এলাকায় শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনের হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

শেয়ার করুন