রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্প জুনিয়রের উৎসাহ, রণবীরের সঙ্গে বেটিনা আন্ডারসনের নাচ ভাইরাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরে এক বড় ও রঙিন বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং বেটিনা আন্ডারসনের সঙ্গে নাচের মঞ্চ মাতাচ্ছেন।

এই মেগাবাজেট বিয়ের আয়োজন করা হয় আমেরিকান প্রবাসী ভারতীয় ব্যবসায়ী রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তানার জন্য। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বেটিনা আন্ডারসনকে সঙ্গে নিয়ে ভারত সফরে এসেছিলেন ট্রাম্প জুনিয়র। দীর্ঘদিন ধরে তারা সম্পর্ক রাখছেন এবং খুব শিগগিরই বিয়ের ঘোষণা হতে পারে।

রণবীরের সঙ্গে বেটিনার নাচ উপভোগ করতে গিয়ে ট্রাম্প জুনিয়রও মুগ্ধ হন এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করে।

অনুষ্ঠানে রণবীর প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনার হাত ধরে তার সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’–এর জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের তাল মিলিয়ে বেটিনা দ্রুত অংশ নেন এবং মঞ্চকে উজ্জ্বল করে তোলেন।

রণবীর সিং সিনেমার পর্দার বাইরে যে কোনো অনুষ্ঠানে তার উদ্দীপনা এবং আকর্ষণীয় নাচের জন্য পরিচিত। অভিনেতা অক্ষয় কুমারের মতো বলিউড তারকারাও তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

শেয়ার করুন