শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে এতিমখানার শিশুদের মাঝে সাংবাদিকদের খেলার সামগ্রী বিতরণ

‎রেজুয়ান পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি :

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ কওমী মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে  ভলিবল ও ব্যাটমিলটন সামগ্রী বিতরণ করা হয়।

‎রোববার (২৩ নভেম্বর) সকালে পাঁচবিবি প্রেসক্লাব কার্যালয়ে নিজ অর্থায়নে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিকট খেলার সামগ্রী গুলো তুলে দেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, মোহনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আকতার হোসেন বকুল।

‎এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি বাবুল হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি রেজুয়ান হোসেন (হিরো) ও মাদ্রাসার মুহতাতিম হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম নীরব প্রমুখ।

শেয়ার করুন