শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ২৮

চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি স্থানে, এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া ও জয়তুন এলাকার দুটি ভবনে বোমা নিক্ষেপ করে আইডিএফ। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, একটি ভবনে একই পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, গাজা এখনও যুদ্ধাবস্থায় রয়েছে এবং প্রতিদিনের ইসরাইলি হামলায় ফিলিস্তিনিরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ-পূর্ব গাজার খান ইউনিসে মোতায়েন ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামাস যোদ্ধারা গুলি চালানোর পর এই হামলা চালানো হয়। তারা বলে, হামলার সব লক্ষ্যবস্তুই হামাসের ছিল এবং এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে না।

বিবৃতিতে আইডিএফ জানায়, খান ইউনিস ও গাজা সিটিতে হামাস-সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ভবিষ্যতেও ইসরাইলি রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি দেখলে এমন অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে হামলা নিন্দা করে হামাস জানিয়েছে, এটি যুদ্ধবিরতির ওপর স্পষ্ট আগ্রাসন এবং আইডিএফের ব্যাখ্যা

শেয়ার করুন