রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের বাঘের বাজারে অবস্থিত ফিনিক্স কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কয়েল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানে হঠাৎ আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও পাঁচটি ইউনিটকে যুক্ত করা হয়।

এখনো আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে—তা নিশ্চিত করে জানা যায়নি। তবে কারখানার শেড, কয়েল এবং কয়েল পরিবহনের ট্রলি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন