শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইলেকট্রিশিয়ান আহত 

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর শহরের মাইকপট্টি টেলিফোন অফিসের সামনে অবস্থিত সাইফুল ইলেকট্রনিক্স দোকানে ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন ।ঘটনাটি ঘটেছে আজ ১৮ নভেম্বর ২০২৫, সোমবার সকালে।
আহত ইলেকট্রিশিয়ান নাম শাহিন হোসেন (৫৫), পিতা মৃত মোসলেম, সাং বেজপাড়া আনসার ক্যাম্প, এলাকায়। জানা গেছে, দোকানে রেফ্রিজারেটরের গ্যাস সিলিন্ডার পরিবর্তন ও মেরামতের কাজ করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া ও জখমের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে শাহিনকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
সাইফুল ইলেকট্রনিক্সের মালিক সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণটি কীভাবে ঘটল তা স্পষ্ট নয়। তবে ঘটনার পরই দোকানে আতঙ্ক তৈরি হয়।
ঘটনা তদন্তে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
শেয়ার করুন