শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে না: শুভেন্দু অধিকারী

মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এই রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে এবং এটি কার্যকর হবে না। সোমবার তিনি এ মন্তব্য করেন।

এএনআইকে শুভেন্দু বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটা কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির অংশ। তিনি প্রগতিশীল মুসলমান এবং কখনো চরমপন্থীদের সঙ্গে জড়িত ছিলেন না।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি পর্যবেক্ষণ করেছে। ভারত বলে, তারা সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে আছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবো।

শেয়ার করুন