ইমরান হোসাইন ( সোনারগাঁ প্রতিনিধি ) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দেবো।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নেতাকর্মীদের উদ্যেশ্যে সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাজান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান ও বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম প্রমুখ।





