রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড, ক্যাম্পাসে মিষ্টি বিতরণ

বাংলাদেশে গেল বছরের জুলাই–অগাস্টের আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর ঢাবি ক্যাম্পাসে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে ছাত্রজনতা। অনেক শিক্ষার্থীকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) টিএসসি এলাকায় বড় পর্দায় সরাসরি রায় দেখানোর উদ্যোগ নেয়। রায় ঘোষণার ক্ষণ ঘনিয়ে এলে টিএসসির পায়রা চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১১টার পর থেকেই ট্রাইব্যুনালের রায় সম্প্রচার শুরু হয় বলে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।

ট্রাইব্যুনাল ঘোষিত রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া মামলার আরেক আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে স্বীকারোক্তি প্রদানকারী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

শেয়ার করুন