শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দিলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বটতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রামমুখি একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা মালবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এতে বহু যাত্রী হতাহত হন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন কয়েকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন