২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা দ্রুতই বড় হচ্ছে। এরই মধ্যে ছয়টি মহাদেশীয় অঞ্চল থেকে মোট ৩০টি দল জায়গা নিশ্চিত করেছে। ৪৮ দলের এই বড় আসরকে সামনে রেখে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর–মধ্য আমেরিকা এবং ওশেনিয়া—সব অঞ্চলের বাছাইপর্ব এখন শেষের দিকে। প্রতিটি মহাদেশ থেকে কোন কোন দল জায়গা পেয়েছে, বিস্তারিত নিচে তুলে ধরা হলো—
ইউরোপ (৩ দল)
ইউরোপিয়ান বাছাইয়ের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে এখন পর্যন্ত ফ্রান্স, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া বিশ্বকাপে উঠেছে। তিন দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থানে থেকে সরাসরি টিকিট নিশ্চিত করে। ইউরোপ থেকে আরও অনেক দল বাকি আছে, যারা প্লে-অফ ও শেষ রাউন্ডের মাধ্যমে মূল পর্বে যাওয়ার লড়াই করছে।
দক্ষিণ আমেরিকা (৬ দল)
দক্ষিণ আমেরিকার প্রতিটি দলই নিয়মিতভাবেই উচ্চমানের ফুটবল উপহার দেয়। এবারের বাছাইয়েও তা দেখা গেছে। অঞ্চলটি থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এবং প্যারাগুয়ে—মোট ছয়টি দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্বের শেষদিকে এসে ছয় দলই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুরক্ষিত করে।
উত্তর ও মধ্য আমেরিকা (২ দল)
এই অঞ্চল থেকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপে উঠেছে।
যুক্তরাষ্ট্র আয়োজক দেশ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই মূল পর্বে খেলবে। মেক্সিকো বাছাইপর্বে দারুণ ফর্ম দেখিয়ে নিজেদের জায়গা পোক্ত করে।
উত্তর–মধ্য আমেরিকা অঞ্চল থেকে এখনও আরও দল বিশ্বকাপের জন্য প্রতিযোগিতায় রয়েছে।
আফ্রিকা (৯ দল)
আফ্রিকার ৯টি দল বাছা ইপর্বে দারুণ লড়াই করে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। এগুলো হলো আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা। এই অঞ্চলের বাছাইপ্রক্রিয়া সবসময়ই কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের বাছাইয়েও তা স্পষ্ট হয়ে উঠেছে।
এশিয়া (৭ দল)
এশিয়া অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ৭টি দল— জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার এবং উজবেকিস্তান। এশিয়ার বাছাইপর্বে দলগুলোর ধারাবাহিক পারফরম্যান্স ও শক্তিশালী প্রস্তুতি নিশ্চিত করেছে তাদের টিকিট।
ওশেনিয়া (১ দল)
ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ড এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাকা করেছে। অঞ্চলটিতে প্রতিযোগিতা সীমিত হলেও নিউজিল্যান্ড সবসময়ই বাছাইপর্বে শক্তিশালী অবস্থান ধরে রাখে।
এখনো শুন্য থাকা জায়গা
যদিও ৪৮ দলের বিশাল টুর্নামেন্টে ইতোমধ্যে ৩০টি দল নিশ্চিত হয়েছে, এখনো ১৮টি স্লট খালি রয়েছে। এসব স্থান পূরণ হবে বিভিন্ন অঞ্চলের প্লে-অফ, অতিরিক্ত আন্তমহাদেশীয় লড়াই, এবং শেষ ধাপের বাছাইপর্বরে মাধ্যমে।
২০২৬ বিশ্বকাপের দলসংখ্যা বাড়ায় আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি দেশ বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছে। ফলে ব্যস্ততা, প্রতিযোগিতা, উত্তেজনা সবই এখন তুঙ্গে।





