এম এ মতিন ( জেলা প্রতিনিধি ) :
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ফেরিঘাট (মান্দা সেতু) মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যুব বিভাগের মান্দা উপজেলা সভাপতি মোঃ আব্দুল মালেক। তিনি বলেন— “দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই আজকের এই অবস্থান কর্মসূচি।”
তিনি আরও বলেন—“যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার, গণতন্ত্র ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নূরুল্লাবাদ ইউনিয়নের যুব বিভাগ সভাপতি শামসুল আলম, মান্দা ইউনিয়ন সভাপতি ওয়াহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি মতিউর রহমান, যুব নেতা খলিলুর রহমান, ভাঁরশো ইউনিয়নের সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের যুব সভাপতি আক্তার হোসেন, আব্দুল জলিল মেম্বার, যুব নেতা মিসবাহ, উপজেলা শিবির সভাপতি রোমান ইসলাম, শিবির নেতা মাহমুদুল হাসান, জাহিদ, ফাহিম ইসলাম, মাওলানা সামিউল ইসলাম, মাওলানা আবুল হোসেন ও জামায়াত নেতা মুকবুল হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





