রেজুয়ান ( পাঁচবিবি প্রতিনিধি ) :
জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বহনকারী পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোঃ রাহুল মিয়া (২১) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দির সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাহুল বাগজানা বাজার হতে মোটরসাইকেল যোগে আটাপাড়া যাওয়ার পথে উত্তর কৃষ্ণপুর কালী মন্দিরের সামনে পৌছিলে হিলির দিক থেকে আসা মাছের পিকআপ গাড়ি (যার রেজিঃ নং১৯-৫৮৮০) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহুল পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পাঁচবিবি থানার (ওসি তদন্ত) ইমায়েদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।





