শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ১২ ঘণ্টায় ২৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় দলটির ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ‘জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার হওয়া সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য বলে জানান তিনি।

তারেক আল মেহেদী আরও বলেন, ‘রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।’

শেয়ার করুন