মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে গ্রেপ্তার হলেন আ.লীগ নেত্রী জেসমিন

নানা কারণে আলোচিত মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং একজন সক্রিয় নারী নেত্রী হিসেবে পরিচিত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন