রাজবাড়ীর কালুখালীতে যাত্রীর অপেক্ষায় থেমে থাকা একটি বাসে অন্য বাসের ধাক্কায় খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এই দুর্ঘটনা ঘটে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পাংশা হাইওয়ে থানার পুলিশ জানায়, কালুখালীর বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে রাজন পরিবহনের একটি লোকাল বাস যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। উভয় বাসের অন্তত ১৩ জন আহত হন, এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





