যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান (ইউএভি) উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নতুন করে নিষিদ্ধ করা হয়েছে।
ওএফএসি জানিয়েছে, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি এবং ইউক্রেনে অবস্থিত।
ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাবে ইরান বারবার স্পষ্ট করেছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক এবং তাদের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির।





