শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সফরের মাঝপথে পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার আট ক্রিকেটার

পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা দলের আটজন ক্রিকেটার। বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামা টিভি।

সূত্রটি জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসএলসি নিয়মিত যোগাযোগ রাখছে। তবে এখনো চূড়ান্ত হয়নি—সিরিজটি স্থগিত হবে কি না বা শ্রীলঙ্কা দল সফর শেষ করবে কি না।

এর আগে শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছিল, সফর মাঝপথে ত্যাগ করলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

শ্রীলঙ্কা দল পাকিস্তান ছাড়ার অনুমতি চাওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। তিনি শ্রীলঙ্কা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি। সফর চলবে নাকি স্থগিত হবে—সেই সিদ্ধান্ত এখনো জানায়নি দুই বোর্ডের কেউই।

শেয়ার করুন