শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির সভাপতি মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর নির্বাচিত

আব্দস শহীদ, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
‎​সিলেটের জকিগঞ্জে পৌরসভা কেমিষ্ট সমিতির (২০২৬-২০২৮) সেশনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯:৩০ মিনিটের সময় জকিগঞ্জ বাজারস্থ জান্নাত ফার্মেসির দ্বিতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
‎​উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সেবা ফার্মেসির স্বত্বাধিকারী মঞ্জুর আলম সেলিম। তিনি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালমান ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুস সবুর।
‎​নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন: ‎​সহ-সভাপতি: জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক: নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: জুবায়ের আহমদ, ‎​কোষাধক্ষ্য: প্রদিপ কুমার।
‎​নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মঞ্জুর আলম সেলিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করতে চাই।”
‎​সাধারণ সম্পাদক আব্দুস সবুর বলেন, “আমরা নবনির্বাচিত কমিটি আপনাদের ব্যবসার উন্নয়নের স্বার্থে সর্বদা কাজ করতে প্রস্তুত। জকিগঞ্জের সকল কেমিস্ট ব্যবসায়ীদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে আমাদের কমিটি কাজ করে যাবে।”
শেয়ার করুন