লালকেল্লার কাছে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন ছিলেন অভিনেত্রী পায়েল ঘোষের ঘনিষ্ঠ বন্ধু। এই দুর্ঘটনায় তিনি সম্পূর্ণ স্তম্ভিত।
পায়েল জানিয়েছেন, “আমাদের এক সপ্তাহ আগেও কথা হয়েছিল। ও সবসময় প্রাণবন্ত, হাসিখুশি এবং সবার জন্য ভালো থাকত। এখন এটা বিশ্বাস করা কঠিন যে, এমন একজন ভালো মানুষ এত অপ্রত্যাশিতভাবে আমাদের ছেড়ে চলে গেছে।”
অভিনেত্রী আরও বলেছেন, “আমাদের বড় হওয়ার পথ একই ছিল। স্বপ্ন ও সংগ্রামে আমরা একসাথে ছিলাম। ওকে হারানো আমার জন্য অসহনীয়। আমি প্রার্থনা করি, মৃতদের পরিবার ও বন্ধুরা ধৈর্য্য হারান না।”
পায়েল দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমাগুলোতেও কাজ করেছেন। এছাড়া এক সময় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের মাধ্যমে সংবাদ শিরোনামে এসেছিলেন।
পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার সাথে যুক্ত গাড়ি আগে কাশ্মীরের পুলওয়ামার ৩৬ বছর বয়সী চিকিৎসক উমর মুহম্মদের ব্যবহার করতেন। তিনি শ্রীনগরের একটি মেডিক্যাল কলেজ থেকে ২০১৭ সালে এমবিবিএস পাশ করেছেন।





