শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এটি কোনও দূর্বৃত্তের কাজ নয়; গাড়িতে কাজ করার সময় অগ্নিকাণ্ড ঘটে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাড়িতে কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগে আগুন ধরে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, গাড়ির মিস্ত্রির ত্রুটির কারণে আগুন লেগেছে।

শেয়ার করুন