শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তা হোটেল থেকে উদ্ধার

মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাঈম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার জানান, নাঈম রহমান নিখোঁজ ছিলেন। তথ্য পাওয়ার পর মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে জানা যায়। এরপর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

হোটেলের ম্যানেজার নটরাজ সরকার বলেন, নাঈম রহমান একদিন আগে চাকরির সন্ধানে হোটেলে আসেন। মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন