লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন পার্ক রোড বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত সন্ধা রাতে গোহাইল রোডে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন কারা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। এসময় প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সভাপতি মোমিনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বগুড়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সংগঠনের উপদেষ্টা মুক্তার আলম, উপদেষ্টা আব্দুস সাত্তার, নব নির্বাচিত কমিটির সহ সভাপতি হোসেন আলী, সাধারন সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
এসময় ব্যাবসায়ী নেতারা বলেন, পার্ক রোডে পৌরসভার দুটি মার্কেট রয়েছে উত্তর এবং দক্ষিণে পাশে দীর্ঘ দিন সংস্কারের অভাবে মার্কেট দুটি জরাজীর্ণ অবস্থা। বগুড়া পৌরসভায় গত দশ বছরে দশটি বাজেটে এই মার্কেটটি নিয়ে কোন কাজ করেনি। ৭টি মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীদের সমন্বয়ে পার্ক রোড বণিক সমিতির বর্তমান সমস্যা সাতমাথায় থেকে গোহাইল রোডের প্রবেশ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু ব্যবসায়ীরা না আশেপাশে বসবাসকারী মানুষদের জরুরী প্রয়োজনে বাসায় ফিরতে হলে শেরপুর রোড হয়ে ঘুরে আসতে হয়। উত্তরবঙ্গের সর্ববৃহৎ সাইকেল, রিক্সার পার্টস ও ব্যাটারির বড় মার্কেট। আমরা চায় প্রতিবন্ধকতা ও বৈষম্য দূর করে ব্যবসায়ীদের পাশে থাকবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুষ্ঠানে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন পার্ক রোড জামে মসজিদের ইমাম মো: রওশন আলী।





