নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার নির্বাচন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তার বদলি করেছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আয়োজন করতে চায়। এ প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি শুরু করা হয়েছে। এর আগে ইতিমধ্যেই শতাধিক কর্মকর্তার বদলি করা হয়েছিল।





