শুক্রবার, ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা

সাম্প্রতিক সহিংসতা ও নাশকী কার্যকলাপের কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেশের সমস্ত বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সংবাদমাধ্যম যুগান্তরকে জানান, যাত্রী ও বিমানবন্দর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল অগ্রাধিকার। তিনি বলেন, জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা জরুরি।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুন লাগার ঘটনাের পর থেকে দেশে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। এবার বেবিচক আরও সতর্কতার নির্দেশ দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি মনিটরিং ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। এছাড়া টহল বাড়ানো, নজরদারি শক্তিশালী করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। সর্বোচ্চ নিরাপত্তাকর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

শেয়ার করুন