রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, “সন্ধ্যা ৬টার দিকে বাসে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পার্কিং অবস্থায় ছিল।”
সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “চালক ও হেলপার খেতে যাওয়ায় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। হতাহতের ঘটনা হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”





