মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম দিনে আয়রল্যান্ডের সংগ্রহ ২৭০

বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে।

দলের হয়ে ওপেনার পল স্টারলিং ৬০ রান এবং চেড কারমাইকেল ৫৯ রান করে আউট হন। ৪৪ রান করে ফিরেছেন কার্টিস ক্যাম্পার এবং ৪১ রান করেছেন লরকান টার্কার।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের বলে তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হন জর্ডান নিল। তাকে সাজঘরে ফিরিয়ে ফুরফুরে মেজাজে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

তবে প্রথম দিনে ৮ উইকেট শিকার হলেও বাংলাদেশ পাঁচটি ক্যাচ ফেলেছে; না হলে আয়ারল্যান্ড প্রথম দিনেই অলআউট হয়ে যেত।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):আয়ারল্যান্ড: ২৭০/৮ (৯০ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্পার ৪৪, লরকান ৪১; মিরাজ ৩-৫০, মুরাদ ২-৪৭, হাসান ১-৩২, নাহিদ ১-৬৫, তাইজুল ১-৭২

শেয়ার করুন