সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন রোগী।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৬৯ জন, চট্টগ্রামে ১৫১ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, দক্ষিণ সিটিতে ১৫৭ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৮৯ জন, রাজশাহীতে ১০৯ জন, রংপুরে ১২ জন, সিলেটে ৮ জন এবং অন্যান্য এলাকায় ৩ জনসহ মোট ১ হাজার ১৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ১ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ৭৯ হাজার ৭২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩১৫ জন।

শেয়ার করুন