রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ভোররাতে দুই ভিক্টর বাসে আগুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন লেগেছে। দুটি বাসই ভিক্টর পরিবহনের। দুর্বৃত্তদের কাজ কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে তাদের কাছে সংবাদ আসে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কীভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন