লতিফুল করিম ( বগুড়া প্রতিনিধি : )
বগুড়ায় গোসলের ভিডিও ফেজবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এঘটনা ঘটে।
ধর্ষণের শিকার গৃহবধু সোনাতলা থানায় শুক্রবার মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করে রোববার কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গোসাইবাড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৪৫) ও তার ভাগ্নে ফেরদৌস আলম (২৭) ।
বগুড়ার সোনাতলা থানার ওসি রওশন কবীর জানায় গত বৃহস্পতিবার গোসাইবাড়ি গ্রামের এক গৃহবধূ নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিলেন।
এ সময় প্রতিবেশী ফেরদৌস আলম নামের এক বখাটে যুবক গোপনে গৃহবধুর গোসলের ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি ফেজবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোর করে ধর্ষণ করে।
পরে এঘটনায় থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ফেরদৌস আলম ও তার মামা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয় ।





