সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আকুর দায় শোধের পরও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ব্যবস্থার মাধ্যমে সেপ্টেম্বর–অক্টোবরের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করেছে। এর ফলে ৯ নভেম্বর রোববার দেশের গ্রস রিজার্ভ কিছুটা কমে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইএমএফের বিপিএম৬ হিসাব অনুযায়ী, রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা গত সেপ্টেম্বরে ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছিল।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যেকার দায় পরিশোধ করা হয়। এর আগে শ্রীলঙ্কাও আকুতে যুক্ত ছিল, কিন্তু অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা বেরিয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার, বিপিএম৬ অনুযায়ী ২৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ৮ মার্চে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। জুন থেকে বাংলাদেশ ব্যাংক আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম৬ হিসাব প্রকাশ করছে।

শেয়ার করুন