শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে রাত ১২টা থেকে।

এর আগে, অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জ্বালানি দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার করা হয়েছিল। তবে সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল।

সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েল আমদানি করে, আর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এককভাবে বিমান সংস্থাগুলোর কাছে তা সরবরাহ করে।

এয়ারলাইন সূত্রে জানা যায়, দেশে প্রতিদিন প্রায় ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

শেয়ার করুন