শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়পুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

‎বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পৌর শহর।

‎শোভাযাত্রাটি বিকেলে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির পতাকা, ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন নিউ মার্কেট থানা বিএনপি শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু,  উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস হলো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নবায়নের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। আজ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেয়ার করুন