( রেজুয়ান, পাঁচবিবি প্রতিনিধি : )
জয়পুরহাট: বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে জয়পুরহাট-১ আসনের মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল গফুর মন্ডল বলেছেন, “আর কত পরীক্ষা দিতে হবে, মামলা খেলাম, জেল খাটব—তারপরও ধানের শীষের মনোনয়ন পাবো কি?”
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গফুর মন্ডল বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৬/২৭টি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাকে বাড়ি ছাড়া করা হয়, এমনকি আমাকে হত্যা করার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি এবং তারপরও নেতাকর্মীদের সংগঠিত রেখেছি। বিপদে-আপদে তাদের পাশে থেকে দলের কাজে অবদান রেখেছি।”
তিনি আরও বলেন, “আমার রাজনীতির বয়স যাদের নেই, তারা আজ মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের মধ্যে আশাহীনতা সৃষ্টি করেছে। তবে অতি শীঘ্রয় নিজস্ব জরিপের মাধ্যমে জয়পুরহাট-১ আসনের মনোনয়নের পূর্ণ বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানিয়েছি।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, আইনুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি আবু নছর চৌধুরী ও বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরছালিন, মোঃ নুরুউল্লাহ, মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করে পাঁচমাথা এলাকায় সমাবেশস্থলে পৌঁছে শেষ হয়।





