হোসনে আরা হীরা , স্টাফ রিপোর্টার :
রাজধানীর শিশু কল্যাণ পরিষদে ৮ ই নভেম্বর (রোজ শনিবার)ভোলা নাগরিক ঐক্য ফোরামের ৫১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম সম্প্রতি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় ভোলা জেলার বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় ভোলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের জনজীবন সুন্দর,সুশৃঙ্খল ভবিষ্যত আদায়ের উদ্দেশ্যে গঠিত এই নাগরিক প্ল্যাটফর্মের নতুন কমিটিতে অভিজ্ঞ ও সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ৫১,সদস্য বিশিষ্ট এই কমিটিতে নিম্নলিখিত, ব্যক্তিবর্গ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন যারা
সভাপতি মোঃ নূর মোরশেদ ,সাধারণ সম্পাদক মো: মোস্তফা, সহ-সভাপতি, মো: বাবুল শিকদার সহ-সভাপতি মো: ইউনুস মিয়া , সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলম সহ-সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক মো: মাকসুদুর রহমান
বিভাগীয় সম্পাদক ও অন্যান্য পদাধিকারীগণ কমিটিতে গুরুত্বপূর্ণ বিভাগীয় সম্পাদক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন
আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো: ইউসুফ, অর্থ বিষয়ক সম্পাদক মো: মিরাজ জুয়েল, প্রচার সম্পাদক: মো: সোহাগ ,শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক: মো: জাহিদুল ইসলাম- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মো: হুমায়ুন জাহিদ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মো: আনোয়ার হোসেন- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো: সাইদুল হক আকবর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মো: শাহীন-মহিলা বিষয়ক সম্পাদিকা: খাদিজা বেগম- দপ্তর সম্পাদক: মো: ফয়সাল মিয়া-
এছাড়াও, কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক এবং সহ-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আরও কয়েকজন সদস্য রয়েছেন, যাদের নাম তালিকায় উল্লেখ করা হয়েছে।
লক্ষ্য ও প্রত্যাশা
এই কমিটি গঠনের মাধ্যমে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আশা করছে যে,তাদের দীর্ঘদিনের দাবিগুলো, যেমন—
ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন, ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং গ্যাস সংযোগের ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। নবগঠিত কমিটি জেলার সকল নাগরিকের আশা-আকাঙ্ক্ষা পূরণে, ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।





